আবার নাজমুল হুদা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন নাজমুল হুদা। এ সময়ের মধ্যে খালেদা জিয়া এই আহ্বান না জানালে ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করবেন তিনি।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ ঘোষণা দেন। তাঁর মতে, দেশের স্বার্থে খালেদা জিয়াকেই সংলাপের আহ্বান জানাতে হবে। তিনি আশা করছেন, খালেদা জিয়া তাঁকে পদত্যাগে বাধ্য করবেন না। আর খালেদা যদি সংলাপের আহ্বান জানান তাহলে শেখ হাসিনা সে আহ্বানে সাড়া দেবেন।বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, আজ আমার দলের রাজপথের নীতি দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির কর্মকাণ্ডে দেশবাসী হতাশ।’ তাঁর মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দুই নেত্রীর আলোচনায় বসা উচিত। কিন্তু যুদ্ধের মনোভাব নিয়ে আলোচনা হবে না।এসব কথা দলীয় ফোরামে বলছেন না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘দলীয় ফোরামে বলা প্রয়োজন মনে করিনি। দলের ভেতরে আমার কথা কতটুকু গুরুত্ব পাবে, তা জানি।’