প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা আবার ফিলিপাইনে গেছেন। তাঁরা হলেন অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাকের হোসেন ও ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক আবদুর রব।
কেন্দ্রীয় ব্যাংকের এ দুই কর্মকর্তা গতকাল শনিবার রাতে ফিলিপাইনের উদ্দেশে ঢাকা থেকে রওয়ানা হন। এ দুই কর্মকর্তা ফিলিপাইনের সিনেটে চলমান শুনানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজকে সহায়তা করবেন।