আবার ফুটবল মাঠে আশীষ ভদ্র, রুপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার আশীষ ভদ্র, সত্যজিৎ দাশ রুপুরা আবার মাঠে নামছেন। তাঁদের সঙ্গে ফুটবল খেলবেন সাবেক ক্রিকেটার আকরাম খানও। চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজনে ‘কে এম এজেন্সি ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্টে’ তাঁরা আবার মাঠে নামছেন।
প্রবীণ ফুটবলারদের অংশগ্রহণে আগামী শনিবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে এই প্রতিযোগিতা শুরু হবে। এতে ১২টি দল অংশ নেবে। প্রয়াত সাবেক ফুটবলারদের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব একরাম আফসার, সমিতির সভাপতি তপন দত্ত, সাধারণ সম্পাদক পারভেজ মান্নান, মসিউল আলম প্রমুখ।