আবার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বন্ধ ঘোষণা করা হলো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। গতকাল শুক্রবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান জানান, অনিবার্য কারণবশত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে। শুধু অফিসের কার্যক্রম চলবে। কাল শনিবার (আজ) সকাল ১০টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। এর আগে টানা ৩৭ দিন হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।