আবার বিপর্যয়ের মুখে আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হযরত আলী
হযরত আলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র হযরত আলী। সদ্য এলএলএম শেষ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছুদিনের মধ্যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর বাবা মারা যান। এতে আলীর পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে এলাকার কিছু ব্যক্তির সহযোগিতা আর নিজে টিউশনি করে কোনোরকমে সংসার ও পড়ালেখার খরচ চালাচ্ছিলেন। এরই মধ্যে এলএলবি পরীক্ষা শেষে তাঁর টিউমার ধরা পড়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিউমারটি অপসারণে অস্ত্রোপচার করা হলেও দুর্ভাগ্যজনকভাবে তা সফল হয়নি। বর্তমানে তা ক্যানসারে রূপ নিচ্ছে। এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরামর্শ দিয়েছেন বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের। কিন্তু এর জন্য যে টাকা প্রয়োজন, তা জোগাড় করার সামর্থ্য আলীর পরিবারের নেই। তাই দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তার আশায় আছেন আলী।
সহায়তা পাঠানোর ঠিকানা: মো. সাইদুজ্জামান, হিসাব নম্বর ০২-০০০০-৫২১৯৫৫৬, অগ্রণী ব্যাংক, পাটকেলঘাটা শাখা, সাতক্ষীরা বা ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং নম্বর ০১৯২৩৪০৬৯০৫০। বিজ্ঞপ্তি।