আবার বেহাত ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন পরপর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানের পর ফুটপাতগুলো পথচারীদের চলাচলের উপযোগীও হয়। কিন্তু সুফল কিছুদিনের মধ্যেই ফিকে হতে শুরু করে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণে এবং সিটি করপোরেশনের নজরদারির অভাবে আবারও বেহাত হয়ে যায় রাজধানীর ফুটপাতগুলো। আইন ও পথচারীদের উপেক্ষা করে আবারও ফুটপাতে শুরু হয় রমরমা ব্যবসা। ফুটপাতগুলোকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে কার্যকর কোনো পদক্ষেপ কখনোই নেওয়া হয়নি। আজ রোববার রাজধানীর কয়েকটি ফুটপাতের চিত্র ক্যামেরাবন্দী করা হয়েছে।

ফুটপাতে শার্টের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। দিলকুশা, মতিঝিল, ঢাকা।
ফুটপাতে শার্টের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। দিলকুশা, মতিঝিল, ঢাকা।
কিছুদিন আগেই দিলকুশা এলাকার ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়েছিল। দিলকুশা, মতিঝিল, ঢাকা।
কিছুদিন আগেই দিলকুশা এলাকার ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়েছিল। দিলকুশা, মতিঝিল, ঢাকা।
চাঁদনীচক মার্কেটের সামনের এই ফুটপাতটি অসংখ্যবার হকারমুক্ত করা হয়েছিল। নিউমার্কেট এলাকা, ঢাকা।
চাঁদনীচক মার্কেটের সামনের এই ফুটপাতটি অসংখ্যবার হকারমুক্ত করা হয়েছিল। নিউমার্কেট এলাকা, ঢাকা।
পুলিশ দেখলেই পণ্যগুলো ফুটপাত থেকে এভাবেই সাময়িকভাবে সরিয়ে নেন হকাররা। নিউমার্কেট এলাকা, ঢাকা।
পুলিশ দেখলেই পণ্যগুলো ফুটপাত থেকে এভাবেই সাময়িকভাবে সরিয়ে নেন হকাররা। নিউমার্কেট এলাকা, ঢাকা।
পুরানা পল্টনের ফুটপাতের চিত্র। তোপখানা, ঢাকা।
পুরানা পল্টনের ফুটপাতের চিত্র। তোপখানা, ঢাকা।
বায়তুল মোকাররম মসজিদের সামনের ফুটপাত। তোপখানা রোড, ঢাকা।
বায়তুল মোকাররম মসজিদের সামনের ফুটপাত। তোপখানা রোড, ঢাকা।