আবার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডে আবার নির্বাচন হবে। এ ওয়ার্ডের দুই সদস্য পদপ্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কাউকে জয়ী ঘোষণা করা সম্ভব হয়নি। পানপট্টি ইউপি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আতিকুর রহমান তালুকদার বলেন, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার গাজী ও মালেক হাওলাদার ২৯১টি করে ভোট পেয়েছেন। নির্বাচনী বিধিমালা অনুসারে সেখানে ওই দুই প্রার্থীর মধ্যে আবার ভোট নেওয়া হবে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী শিগগিরই ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হবে।