আবার ভোট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের দুই সদস্য পদপ্রার্থী মো. নজরুল ইসলাম ও মস্তফা মিয়া ২৮২টি করে ভোট পেয়ে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন। এ কারণে ওই ওয়ার্ডে মেম্বার পদে কাউকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা যায়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রশিদ মিয়া জানান, নির্বাচনী বিধি অনুসারে ওই ওয়ার্ডে সমানসংখ্যক ভোট পাওয়ায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কাউকেই বিজয়ী ঘোষণা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে ওই ওয়ার্ডে মেম্বার পদে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সে ক্ষেত্রে সমসংখ্যক ভোট প্রাপ্ত দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যেই ভোট গ্রহণ করা হবে।