আবার ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমানসংখ্যক ভোট পেয়েছেন। এই অবস্থায় বিজয়ী প্রার্থী নির্ধারণে এই ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ করা হবে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশীষ কুমার সাহা (গিটার মার্কা) ও মো. খলিলুর রহমান (ঘুড়ি মার্কা) ২৭৬টি করে ভোট পান। রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরদার মো. শাহ আলম জানান, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় সেখানে কাউকেই বিজয়ী ঘোষণা করা যায়নি। নির্বাচনী বিধিমালা অনুসারে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে আবার ভোট গ্রহণ করা হবে। তবে সে ক্ষেত্রে সমানসংখ্যক ভোট পাওয়া ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যেই ভোট গ্রহণ করা হবে।