আবার ভ্রাম্যমাণ আদালত, ঢাকায় ৬১টি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন সাপ্তাহিক ছুটির পর ঢাকাসহ সারা দেশে আবার লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত তিনটি ভ্রম্যমাণ আদালত ৬১টি মামলা করেছেন। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ৫৬ হাজার টাকা।
তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা বিমানবন্দর ও মিরপুর-২ এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আর ঢাকার বাইরে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
গত ১০ নভেম্বর ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
এদিকে বিআরটিএতে যানবাহনের ফিটনেস সনদ ও চালক লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের একাংশ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।