আবার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকার মো. মহিউদ্দিনকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামি মহিউদ্দিনের উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ গতকাল বুধবার এ রায় দেন। ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় গত মঙ্গলবারও মহিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।