আবার যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে সহ–উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন শাহিনুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য হারুন-উর–রশিদ আসকারী ও কোষাধ্যক্ষ সেলিম তোহা। ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হারুন-উর–রশিদ আসকারী বলেন, ইংরেজি বিভাগ গর্বিত, এই বিভাগের দুজন শিক্ষক দুটি শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। শাহিনুরের প্রথম দফা নিয়োগের মেয়াদ ১৯ ফেব্রুয়ারি উত্তীর্ণ হয়। ২২ ফেব্রুয়ারি তাঁকে আবার একই পদে নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।