আবার রিমান্ডে শওকত মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানায় করা নাশকতার এক মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে এক দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার শওকত মাহমুদকে আদালতে হাজির করে লালবাগ থানার একটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের আবেদন নাকচ করে দেন।
এর আগে ২৪ আগস্ট শওকত মাহমুদকে রমনা থানা এলাকায় নাশকতার অভিযোগে করা চার মামলায় তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে লালবাগ থানায় পুলিশ এ মামলা করে। ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়।