আবার শুরু হলো 'এগিয়ে যাও এগিয়ে দাও' কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও প্রথম আলোর উদ্যোগে গত শনিবার থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিনা মূল্যে পত্রিকা বিতরণ কার্যক্রম ‘এগিয়ে যাও এগিয়ে দাও’।
এই কর্মসূচির আওতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে বরিশাল, খুলনা, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ৩১টি স্কুলে ১৫০০ ছাত্রছাত্রীর কাছে প্রতিদিন প্রথম আলো পত্রিকা পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রকল্প প্রসঙ্গে নওগাঁর চকময়রাম স্কুলের একজন শিক্ষক বলেছেন, এর ফলে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি কমে আসবে। পাশাপাশি তাদের মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে উঠবে।
এ প্রসঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার সামি আল হাফিজ বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চায়। এই প্রকল্পে দেশের প্রত্যন্ত এলাকায় প্রতিদিন ১৫০০ ছাত্রছাত্রীকে সুযোগ করে দিতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে চায়।
গত এক বছরে এই প্রকল্পের আওতায় দরিদ্র ছাত্রছাত্রীরা প্রতিদিনের সংবাদ পড়ার পাশাপাশি পড়াশোনার পাতা থেকে তাদের পড়ার বিষয়ে জ্ঞানার্জন করতে পারছে। উল্লেখ্য, স্কুলভিত্তিক পত্রিকা বিতরণের এই সামাজিক কার্যক্রম ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বিজ্ঞপ্তি।