আবার শ্রমিক বিক্ষোভ দুই কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আশুলিয়ার নিশ্চিন্তপুর ও কাঠগড়া এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার কাজ করেননি। বার্ষিক প্রণোদনা ভাতা, পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ করেছেন। পরে কারখানা দুটি গতকালের জন্য ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে নিশ্চিন্তপুরের অনন্ত গার্মেন্টসের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে বার্ষিক প্রণোদনা ভাতা বাড়ানোর দাবি জানান। কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন।খবর পেয়ে শিল্প ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার বাইরে অবস্থান নেয়। সকাল নয়টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সংলগ্ন আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশের একটি জলকামান ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে ওই এলাকা থেকে বিতারিত করে দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান। এরপর গতকাল ওই কারখানায় কোনো উৎপাদন হয়নি।আশুলিয়ার কাঠগড়া এলাকায় মাহবুব অ্যাপারেলসের শ্রমিকেরা গতকাল কাজ না করে বিক্ষোভ করেছেন। পরে দুপুরের দিকে কারখানাটি ছুটি দিয়ে দেওয়া হয়।