আবার সিইসি বললেন, সমঝোতা হলে পুনঃ তফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের মধ্যে সমঝোতা হলে দশম জাতীয় সংসদ নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করা হবে বলে আবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। আজ সোমবার রাতে সাংবাদিকদের সিইসি এ কথা জানান। গতকাল রোববার রাতেও একই কথা বলেছিলেন তিনি।


আজ রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। এ সময় সাংবাদিকেরা জানতে চান আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, প্রধান বিরোধী দল নির্বাচনে আসেনি—এ অবস্থায় কী হতে পারে? জবাবে সিইসি বলেন, গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। দুই দলের মধ্যে সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব। আগামী সংসদ নির্বাচনের তফসিলও আবার ঘোষণা করা হবে।