আবার হরতাল, পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ রোববার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত আবার হরতাল ডেকেছে। এ হরতালের কারণে আজ রোববার ও আগামী মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই দুদিনের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। হরতালের কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসএসসির একটি পরীক্ষাও শুরু করা যায়নি। যে পরীক্ষাগুলো হয়েছে তা পিছিয়ে দেওয়া তারিখে শুক্র ও শনিবার। গত ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই দিন হরতাল থাকায় পরের শুক্রবার পরীক্ষা শুরু হয়।