আবার হুমকি দিলেন বাবুনগরী
নাস্তিকদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও শাপলা চত্বরের মতো বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী৷ তিনি বলেন, কাউকে গদিতে বসানো কিংবা নামানোর জন্য হেফাজতের জন্ম হয়নি৷ নাস্তিক-মুরতাদদের কবর রচনার জন্য এর জন্ম৷
মঙ্গলবার বিকেলে বগুড়ার উডবার্ন গণগ্রন্থাগার মিলনায়তনে হেফাজতের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুনায়েদ বাবুনগরী৷
সমাবেশে বাবুনগরী আরও বলেন, ‘দেশে ইসলামের শত্রুদের ঠাঁই হবে না৷ আমরা সংখ্যালঘুদের ওপর কোনো জুলুম-নির্যাতন করি না৷ কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে যদি কোনো নাস্তিক-মুরতাদের গা জ্বালা করে, তবে সে জন্য হেফাজত দায়ী নয়৷’
কওমি মাদ্রাসায় ‘সরকারি নিয়ন্ত্রণের’ বিরোিধতা করে বাবুনগরী বলেন, ‘কওমি মাদ্রাসা আপন গতিতে চলবে৷ সরকারকে বলব, আপনারা আপনাদের লাইনে থাকেন৷ কওমি মাদ্রাসায় হাত েদবেন না৷ কওমি মাদ্রাসায় সরকারি-বেসরকারি হস্তক্ষেপ আমরা সহ্য করব না৷’
হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মাওলানা আসাফুদ্দৌলা মোকাররমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, জেলা কমিটির সেক্রেটারি শামছুল হক, নওগাঁ জেলা সভাপতি মাওলানা হেলাল প্রমুখ বক্তব্য দেন৷