আবারও ইসলাম ধর্ম শিক্ষকহীন বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাড়িয়ারকুঠি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ বছর পর মুসলিম শিক্ষক দেওয়া হলেও যোগদানের পাঁচ মাসের মাথায় তিনি অন্যত্র চাকরি নিয়ে চলে গেছেন। এতে করে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষাপাঠ থেকে ফের বঞ্চিত হচ্ছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইয়াকুব আলী বলেন, এখানে চারজন শিক্ষকের প্রয়োজন। কিন্তু ১০ বছর ধরে তিনজন শিক্ষক কর্মরত আছেন। আর তাঁরা সবাই হিন্দু সম্প্রদায়ের। অথচ বিদ্যালয়ের ২১২ শিক্ষার্থীর মধ্যে মুসলিম ১০৪ জন। মুসলিম শিক্ষকের অভাবে এসব শিক্ষার্থীকে ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ানো হতো না। এ নিয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘পড়ানো হচ্ছে না ইসলাম ও নৈতিক শিক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলচন্দ্র রায় বলেন, ওই প্রতিবেদন প্রকাশের পর গত ৩ ডিসেম্বর একজন মুসলিম শিক্ষক দেওয়া হয়। কিন্তু কৃষি উন্নয়ন ব্যাংকে ওই শিক্ষকের চাকরি হওয়ায় তিনি চলতি বছরের ৬ মে চলে যান।