আবারও উপাচার্য আবদুস সোবহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক এম আবদুস সোবহান। এর আগে তিনি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

অধ্যাপক আবদুস সোবহান বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক।

আজ রোববার বিকেলে আবদুস সোবহানকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১-এর সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩–এর ১১ (২) ধারা অনুযায়ী অধ্যাপক আবদুস সোবহানকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। তাঁর মেয়াদ হবে চার বছর। তবে প্রয়োজন হলে এ সময়কালের আগে নিয়োগ আদেশ বাতিল করা যাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। আর এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন :
উপাচার্য নেই, সংকটে ১৯ মেডিকেল কলেজ