আবারও একদলীয় শাসনের পুনরাবৃত্তি ঘটতে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র বিপন্নের পথে। আবারও একদলীয় শাসনব্যবস্থার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে কৃষক দলের জেলা শাখার সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ফখরুল ইসলাম বলেন, সরকারের নতজানু নীতির কারণে দেশ একটি বিদেশি রাষ্ট্রের বাজারে পরিণত হতে যাচ্ছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশ থেকে প্রতিদিন মানুষ ফেরত আসছে।স্থানীয় পৌরসভা মাঠে জেলা কৃষক দলের আহ্বায়ক মখলিছ-উর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামছুজ্জামান, যুগ্ম সম্পাদক তকদির হোসেন, মো. জসিম, সাংসদ শাম্মী আক্তার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সল, সাধারণ সম্পাদক জি কে গউস প্রমুখ।মির্জা ফখরুল বলেন, দেশে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে। সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি মারা যাচ্ছে।বিএনপির নেতা আরও বলেন, ভারত আমাদের দেশের জমি ব্যবহারের ও ট্রানজিট-সুবিধা পাবে, কিন্তু আমরা কী পাব? তা কারও জানা নেই। ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করা সম্ভব হয়নি। এ বাঁধ নির্মিত হলে বৃহত্তর সিলেটসহ সারা দেশে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। সম্মেলনে মুখলিছ-উর রহমানকে সভাপতি ও মাহবুবুর রহমান আওয়ালকে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনোনীত বলে ঘোষণা দেওয়া হয়।