আবারও ক্লাসে ফিরতে চান ফাতেমা

স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে অনেক বড় হবেন। সে জন্য ছোটবেলা থেকেই ঘরে বসে পড়াশোনা আর নিয়মিত ক্লাসে যাওয়া ছিল ধ্যান-জ্ঞান। সম্প্রতি রাজধানীর উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তিও হয়েছেন ফাতেমা তুজ-জোহরা (২০)। কিন্তু আর ক্লাসে যাওয়া হচ্ছে না ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের এই ছাত্রীটির। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় এক মাস ধরে ঠাঁই হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। চলছে কেমোথেরাপি।
হেমাটোলজি বিভাগের একজন অধ্যাপকের অধীন ফাতেমার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা বলেছেন, ফাতেমাকে প্রথম পাঁচ-ছয় মাস বিভিন্ন ডোজের কেমোথেরাপি দিতে হবে, যেগুলো অনেক ব্যয়বহুল। পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক। এরপর আরও প্রায় দেড় বছর চিকিৎসা চালাতে হবে। এর জন্য প্রয়োজন হবে প্রায় সাত-আট লাখ টাকা। এভাবে চিকিৎসা পেলে ফাতেমা সুস্থ হয়ে উঠবেন বলে তাঁদের আশা।
ফাতেমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণী গ্রামে। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, দেড় বছর ধরে তাঁর চাকরি নেই। এই অবস্থার এত টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের দাতা মানুষ ও সংগঠনের আন্তরিক সহায়তার অপেক্ষায় আছেন তাঁরা।
ফাতেমার জন্য সহায়তা পাঠানো যাবে: রফিকুল ইসলাম ভূঁইয়া, হিসাব নম্বর-৪২২, ইসলামী ব্যাংক, বোর্ড বাজার শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।