আবারও চিকিৎসকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চিকিৎসক ও এক কর্মচারীকে মারধর করা হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার রাতেই কসবা থানায় মামলা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে ও স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের ইজারা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগী মাসুদ মিয়া জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. বিল্লাল হোসেন চৌধুরী ও এমএলএসএস মো. আতাউর রহমানকে মারধর করেন। এ সময় চিকিৎসার সরঞ্জামাদিও তছনছ করেন তাঁরা। দেলোয়ারের বাড়ি উপজেলার বুগীর গ্রামে। মাসুদের বাড়ি কসবা পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামে।মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী জানান, সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ দেলোয়ারকে পুলিশে সোপর্দ করলেও স্থানীয়ভাবে মীমাংসার কথা হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হামলার ঘটনায় দেলোয়ার ও মাসুদকে আসামিকে করে মামলা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।এর আগে ৩১ মার্চ দেলোয়ারের নেতৃত্বে কয়েকজন বহিরাগত স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ঢুকে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা অনিল চন্দ্র ভৌমিক, স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রহমান, হুমায়ুন কবির, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা, কর্মচারী শাহীন মিয়াকে মারধর করে। ১ এপ্রিল রাতে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা দেলোয়ারকে উপস্থিত করে সালিস করেন। সালিসে দেলোয়ারকে ৩০ হাজার টাকা জরিমানা ও জুতোপেটা করা হয়। দেলোয়ার তখন এ ধরনের কাজ আর করবেন না বলে ক্ষমা প্রার্থনা করেন।