আবারও টিআইয়ের স্বীকৃতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই)  আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আজ মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত টিআইয়ের বার্ষিক সদস্য সভায় পরবর্তী তিন বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হয়েছেন।

এর মাধ্যমে তৃতীয়বারের মতো টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদ এর ইফতেখারুজ্জামান সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১১ এবং ২০১২ থেকে ২০১৫ মেয়াদে একই দায়িত্ব পালন করেন।

নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় ইফতেখারুজ্জামান বলেন, ‘এটি তাঁর দীর্ঘ দিন ধরে টিআইবি পরিচালিত দুর্নীতিবিরোধী আন্দোলন, বিশেষত জনগণকে সম্পৃক্ত করে গবেষণা ও জ্ঞানভিত্তিক প্রচারাভিযান ও অ্যাডভোকেসি কর্মকাণ্ডের প্রতি এক বৈশ্বিক স্বীকৃতি। টিআইবির সক্ষমতা ও অভিজ্ঞতাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরে টিআইসহ বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের চ্যাপ্টারগুলোর অগ্রাধিকার ভিত্তিক নীতি প্রণয়নে এ নির্বাচন আমার জন্য একটি সুযোগ এবং দায়িত্ব বলে আমি বিবেচনা করি।’

তিনি আরও বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতির কৃতিত্ব টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সকলের।’