আবারও দুই দিনের রিমান্ডে শফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ কামরুন্নাহার নাদিয়া হত্যায় অভিযুক্ত স্বামী সিকদার শফিকুর রহমানকে গতকাল সোমবার তৃতীয় দফায় আবারও দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। হাজারীবাগ থানার পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে মহানগর হাকিমের আদালতে পুলিশ শফিকুরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাঁকে দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। কামরুন্নাহারের লাশ গাড়ির আসনে বসিয়ে রাজধানীতে নয় ঘণ্টা ঘোরার পর লাশসহ গত ২৪ এপ্রিল রোববার সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেপ্তার হন শফিকুর।