আবারও প্রধান নির্বাচক ফারুক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ
ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক পদে আবারও ফিরে এলেন ফারুক আহমেদ। আকরাম খানের পদত্যাগের পর থেকে শূন্য পড়ে থাকা জাতীয় দলের প্রধান নির্বাচকের পদটি দ্বিতীয়বারের মতো অলংকৃত করতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।
আজ মঙ্গলবার বিসিবির এক সভা শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। ফারুকের সঙ্গে থাকছেন আগের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার।
এর আগে, ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফারুক জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর প্রথম মেয়াদ ছিল সাফল্যময়। তিনি প্রধান নির্বাচক থাকাকালীন বাংলাদেশ ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথম পর্বের গণ্ডি পেরিয়েছিল।