আবারও ফেরি বন্ধ আট ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে টানা কয়েক রাতের মতো গতকাল বুধবার রাতেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ যানবাহন আটকা পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্থানীয় কার্যালয় থেকে জানা যায়, রাত ১২টার দিকে নদীপথে অতিমাত্রায় ঘন কুয়াশা পড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া একটি এবং পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি বড় ফেরি প্রায় অর্ধশত যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।