আবারও বন্ধ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বন্ধ ঘোষণা করা হলো কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার ক্যাম্পাসে এক জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘণ্টা এ জরুরি সভা চলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের সমর্থনে আজ ক্যম্পাসে মিছিল বের করে ছাত্রশিবির। পুলিশ মিছিলে বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্য শাহিনুর রহমান মুফোঠোনে প্রথম আলোকে জানান, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে। শুধু অফিসের কার্যক্রম চলবে। আগামীকাল (শনিবার) সকাল ১০টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ছাত্র নিহতের ঘটনার জের ধরে গত বছরের ১ ডিসেম্বর থেকে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।