আবারও রাস্তা সংস্কারের কাজে পুলিশ কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সড়কের গর্ত ভরাট করলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। গতকাল সোমবার দুপুরে পতেঙ্গা থেকে ইপিজেড মোড় পর্যন্ত সড়কের গর্ত ভরাট করা হয়। পুলিশ কমিশনারকে এ কাজে সহায়তা করেন ট্রাফিক বিভাগ (বন্দর)।
এর আগে গত ২০ আগস্ট ইপিজেড থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত সড়কের গর্ত ভরাট করেছিলেন পুলিশ কমিশনার।
নগর পুলিশের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল পতেঙ্গা থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। অনুষ্ঠানে শেষে ফেরার পথে সড়কের গর্ত ভরাটের জন্য গাড়ি থেকে নেমে পড়েন তিনি।
সড়কের গর্ত ভরাটের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমি আমার দায়িত্ববোধ থেকে কাজটি করছি, যাতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়।’ তিনি এ কাজে ব্যবসায়ী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন, গর্ত ভরাটে চার ট্রাক ইট ব্যবহার করা হয়।