আবারও রিমান্ডে দুই আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের চালানে কোকেন শনাক্তের ঘটনায় ঢাকা থেকে গ্রেপ্তার তিন আসামির মধ্যে দুজনকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। তিনজনেরই ১০ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে নতুন তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, তিন আসামির মধ্যে আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল ও মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন আসামিরা। তদন্তের স্বার্থে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মামলার অপর আসামি কসকো বাংলাদেশ শিপিং লাইন লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।