প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বণ্টন নীতিমালা ও খণ্ডকালীন শিক্ষকদের সম্মানী ভাতার দাবিতে গতকাল বুধবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছে। এতে করে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।