আবারও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুলে ক্যাডটেক্স গার্মেন্টস লিমিটেডের কারখানা খুলে দেওয়া ও ছাঁটাই শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও বিক্ষোভ সমাবেশ করেছেন ওই কারখানার শ্রমিকেরা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। আন্দোলনরত শ্রমিকদের নেতা আবদুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির নেতা কাজী রুহুল আমিন প্রমুখ।