আবাসন কোম্পানির লোকদের হামলায় আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়ক মোড়ে গতকাল মঙ্গলবার বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান আরএফ বিল্ডার্সের ভাড়াটে লোকদের গুলি ও মারধরে কমপক্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ খদিজা বেগম, নুরুল আনোয়ার, আনোয়ারা বেগম, নূর আয়েশা, নুরুন্নেছা, দিল মোহাম্মদ, আনোয়ার হোসেন, বেবী আকতার, হুমায়ুন ও নুরুল আবছারকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে আনোয়ারা বেগম, নুরুল আনোয়ার ও বেবী আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার সময় আরএফ বিল্ডার্সের ভাড়াটে লোকজন ও আনসার সদস্যরা অন্তত ১০টি গুলি ছোড়েন।প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, আরএফ বিল্ডার্সের লোকজন শহরের কলাতলী আদর্শ গ্রামে চলাচলের রাস্তা দখল করে গতকাল সকাল নয়টার দিকে সীমানাপ্রচীর নির্মাণ শুরু করে। খবর পেয়ে স্থানীয় ৩০ জন নারী-পুরুষ ঘটনাস্থলে গিয়ে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আরএফ বিল্ডার্সের লোকজন নারীদের ওপর হামলা চালায়। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে আরএফ বিল্ডার্সের নিয়োগ করা আনসার সদস্যরা মারধর করেন। এ ঘটনায় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ভেতর থেকে আনসার ও তাদের লোকজন গ্রামবাসীকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন নারী গুলিবিদ্ধ হন।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গুলি ও হামলার প্রতিবাদে বেলা ১১টায় গ্রামের কয়েক হাজার লোক বাইপাস সড়কে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ কারণে দুপুর ১২টা পর্যন্ত কোনো যানবাহন শহরে ঢুকতে পারেনি। এ সময় বিক্ষুব্ধ জনতা আরএফ বিল্ডার্স কার্যালয় ভাঙচুর করে। আরএফ বিল্ডার্সের আনসারসদস্য মো. এরশাদ গুলি করার কথা স্বীকার করে জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আবদুল্লাহর নির্দেশে গুলি চালানো হয়েছে। এতে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না, তার জানা নেই।পরে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশিদের নেতৃত্ব্রেপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ সময়ও গ্রমের বেশ কয়েকজন আহত হয়।আরএফ বিল্ডার্সের কক্সবাজার কার্যালয়ের ইনচার্জ মাহবুবুল আলম জানান, এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে বিরোধীয় রাস্তার জমি ছেড়ে দেওয়ার কথা হয়েছিল। এর আগেই এলাকাবাসী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।