আবাসন খাতে নতুন কর আরোপ না করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বাজেটে আবাসন খাতে নতুন করে কর আরোপ না করতে ও নিবন্ধন ব্যয় হ্রাসের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল শাখা।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান, আবাসন মেলার আহ্বায়ক ইফতেখার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবদুল কাদের জিলানী।
আগামী বুধবার চট্টগ্রাম ক্লাবে চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে৷ মেলায় ৬৭টি প্রতিষ্ঠান অংশ নেবে৷