আবাসন প্রকল্পের জমি উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় আবাসন প্রকল্পের নামে বন্দোবস্ত দেওয়া খাসজমি এক প্রভাবশালী ব্যক্তি দখল করে ঘর তুলছেন এবং মাছ চাষ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জমি উদ্ধারের দাবিতে আবাসনের দরিদ্র বাসিন্দারা গতকাল সোমবার পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।গতকাল সকালে মানববন্ধন কর্মসূচি পালন করার পর অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে স্মারকলিপি পেশ করা হয়। আবাসনের বাসিন্দা আবুল কালাম, জলিল সর্দার, নুরু মিয়াসহ আটজনের স্বাক্ষর করা ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গলাচিপা উপজেলার গলাচিপা ও হরিদেবপুর মৌজার চার একর খাসজমি নিয়ে তালেবনগর নামে একটি আবাসন প্রকল্প করেছে সরকার। ২০০৫-০৬ অর্থবছরে এ আবাসনে ১০০ দরিদ্র পরিবারকে আশ্রয় দেওয়া হয়। প্রতি পরিবারকে চার শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু প্রতি পরিবার ২ দশমিক ২৫ শতাংশ ভোগদখল করতে পারছে। কারণ, মকবুল হাওলাদার নামে স্থানীয় এক ব্যক্তি জোরপূর্বক ওই আবাসনের ১ দশমিক ৭৫ একর জমি দখল করে রেখেছেন।মকবুল হাওলাদার মুঠোফোনে আবাসন প্রকল্পের ১ দশমিক ৭৫ একর জমি দখল করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, যে জমি দখলের কথা বলা হচ্ছে, তা তাঁদের রেকর্ডীয় সম্পত্তি।