আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) কোম্পানি লিমিটেড বসুমতি আনোয়ারা সিটি প্রকল্পের নামে অবৈধভাবে কৃষিজমি, কবরস্থান ও শ্মশানের জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলার বারখাইন ইউনিয়নে গতকাল বুধবার বিকেলে বসুমতি প্রকল্প এলাকার সামনে ঢাকার আনোয়ারা সমিতি, পরিকল্পিত আনোয়ারা বাস্তবায়ন পরিষদ ও স্থানীয় জমির মালিকেরা এই কর্মসূচি পালন করেন।
বক্তারা অভিযোগ করেন, ওই আবাসন প্রতিষ্ঠান তিন ফসলি কৃষিজমি গ্রাস করার জন্য এখানে এসেছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানববন্ধনে বক্তৃতা করেন শফিউল করিম চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দাশ, আলী আহমেদ, জিল্লুর রহমান, চৈয়দুল হক, নিখিল বসু প্রমুখ।
বারখাইন ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘ওই আবাসন প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হলেও তারা তা কানে নেয়নি। এখন আমরা আইনি প্রক্রিয়ায় যাব