প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাবী অথচ দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিনা মূল্যে আবাসন ও শিক্ষা-সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় আইইউবি-সায়মা আবাসিক হলের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের সদস্য ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত তাহেরুন্নেসা আবদুল্লাহ। শহীদ খালেক ও মেজর সালেক বীর উত্তম ট্রাস্টের অধীনে বৃত্তির আওতায় ঢাকা শহরের বাইরের মেধাবী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এবং খাওয়া ও থাকার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি