আবাসনসংকট নিরসনে প্রতিটি উপজেলায় ফ্ল্যাট নির্মাণ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে সরকারি উদ্যোগে উপজেলাভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল সোমবার দুপুরে ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যবিত্তদের আবাসনসংকট নিরসনে বর্তমান সরকার জেলা-উপজেলা পর্যায়ে ফ্ল্যাট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে, যাতে অল্প টাকায় গ্রামের সাধারণ আয়ের মানুষ ফ্ল্যাট কিনে বসবাস করতে পারে। তিনি জানান, পরবর্তী সময়ে সরকার আবাসন সমস্যার সমাধানে প্রতিটি উপজেলায় ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অব্যাহত রাখবে।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত প্রমুখ।এর আগে প্রতিমন্ত্রী নবাবগঞ্জ ও দোহার উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরাজুল ইসলাম উকিল, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।