আবাসনসমস্যার সমাধান চেয়ে হরিজনদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলিত জনগোষ্ঠীর আবাসনসমস্যা সমাধানে সরকারি উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে গণকটুলী, দয়াগঞ্জ ও নাজিরাবাজারের হরিজন সম্প্রদায়ের লোকজন অংশ নেন। মানববন্ধনের সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, উপদেষ্টা বাইজু লাল সর্দার, সুবল দাস, মনোহর দাস প্রমুখ। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারি ও অক্সফাম এই কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে। বিজ্ঞপ্তি।