আবাসন-সংকট নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন সংকট নিরসন, নতুন বাস ও অ্যাম্বুলেন্স চালু, পৃথক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে হায়াত মামুদ হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন সভাপতিত্ব করেন৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রনেতা রোকনুজ্জামান, রাজু আহমেদ প্রমুখ।