আবাসিক এলাকায় চামড়া সংরক্ষণের প্রতিবাদ করায় হামলা, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের বাসস্ট্যান্ড এলাকায় খন্দকারপাড়ায় সন্ত্রাসীদের হামলায় ছয় নারীসহ ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে এই ঘটনা ঘটে।
হামলায় আহত নারী-পুরুষসহ আটজনকে ওই রাতেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শাহাদত হোসেন নামের এক ব্যক্তি জানান, আবাসিক এলাকায় চামড়ার গুদাম করায় দুর্গন্ধে থাকা মুশকিল হয়ে পড়েছে। তাই সকালে স্থানীয় লোকজন গুদামঘরের মালিকদের কাছে প্রতিবাদ জানান। কিন্তু রাতেই চামড়া ব্যবসায়ী গফুর ভাট ও জব্বার ভাট যে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাদের বাড়িঘরে হামলা চালাবে, এটা কেউই ভাবতে পারেননি। এ বিষয়ে ওই দুজনব্যবসায়ীর সঙ্গে গতকাল যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।