আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা সরাতে সময় ১০ মাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তরা আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক স্থাপনা ও প্রতিষ্ঠানের বিষয়ে পদক্ষেপ নিতে ১০ মাস সময় পেয়েছেন ২৩৬ জন রিট আবেদনকারী।
এই সময়ের মধ্যে তাঁরা চাইলে শ্রেণি পরিবর্তনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচিত না হলে ১০ মাস পর আইন অনুসারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাঁদের বিষয়ে ব্যবস্থা নেবে।
আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন।