আবাসিক ছাত্রকে মারধর শিক্ষানবিশ চিকিকেরা ধর্মঘট ডেকেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে এমবিবিএস ৪৬ ব্যাচের এক ছাত্রকে পিটিয়ে ছাত্রলীগ সমর্থিত কর্মীরা গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ছাত্রের নাম জাহিদ হাসিব। এ ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা গতকাল রোববার বিকেল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। আহত জাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর আগে গত শুক্রবার ওই ছাত্রের কক্ষে ভাঙচুর করা হয়েছিল। জানা গেছে, গতকাল বিকেলে ছাত্রাবাসের ১৩-বি কক্ষে গিয়ে ছাত্রলীগ কর্মী সুমন, জুম্মাসহ কয়েকজন জাহিদকে লাঠি দিয়ে পেটান। পরে অন্য ছাত্ররা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর আগে শুক্রবার শিক্ষানবিশ চিকিৎসকদের ছাত্রাবাস ডা. মিজান হোস্টেলে হামলার সময় জাহিদের কক্ষও ভাঙচুর করা হয়। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাকির হাসান বলেন, ‘জাহিদ আগে আমাদের সঙ্গে ৪৫ ব্যাচের ছাত্র ছিলেন। পরীক্ষা না দেওয়ায় তিনি ৪৬তম ব্যাচ হয়ে যান। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে কথা বলায়, তাঁর কক্ষ ভাঙচুর ও মারধর করা হয়।