আবাসিক ভবনে রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজারে আবাসিক পাঁচতলা ভবনের নিচতলার রাসায়নিক (কেমিক্যাল) দ্রব্যের গুদামে আগুন লেগেছে। গুদামে রাখা বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য আগুনে পুড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের রং, সুতা ও কেমিক্যালের পাইকারি ব্যবসাকেন্দ্র টানবাজারের মহিম গাঙ্গুলী রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টানবাজারের ৪৭ নম্বর মহিম গাঙ্গুলী রোডের চারতলার পুরোনো আবাসিক ভবনের মালিক মরহুম আবদুল হাকিম কন্ট্রাক্টর ও ফিরোজ মিয়া। ভবনের নিচতলা ভাড়া নিয়ে সেখানে কেমিক্যালের ড্রাম গুদামজাত করেন নোহা এন্টারপ্রাইজের সাইদুর রহমান।
গতকাল দুপুর ১২টার দিকে গুদামে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে নগরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝাঁজালো গন্ধে আক্রান্ত হয়েছে কমপক্ষে পাঁচজন।