আবাসিক হল খুলছে কাল শিক্ষার্থীদের ঢুকতে ১০ শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। শনিবার থেকে চলবে ক্লাস-পরীক্ষা। গতকাল বুধবার জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ ছাড়া গতকাল উপাচার্যের সঙ্গে আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের আরেক সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের প্রবেশে ১০টি শর্তারোপের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ওই জরুরি সিন্ডিকেট সভা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই দিন রাতেই জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার দাবিতে কয়েক দফায় মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরে শিগগির ক্যাম্পাস খোলার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এর আগে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র সংঘর্ষের জেরে ১ ডিসেম্বর থেকে টানা ৩৭ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।
হলে ঢুকতে ১০ শর্ত: গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং হলের আবাসিক শিক্ষকদের নিয়ে উপাচার্য আবদুল হাকিম সরকার তাঁর সভাকক্ষে বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের আবাসিক হলে ঢোকার জন্য ১০টি শর্তারোপের সিদ্ধান্ত নেওয়া হয়।