আবাসিক হল খোলার তারিখ পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৪ অক্টোবর থেকে পরিবর্তন করে তা ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তবে দুর্গাপূজা ও ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস যথারীতি ৩০ অক্টোবর থেকেই শুরু হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

ইলিয়াছ হোসেন বলেন, ‘২৪ ও ২৫ অক্টোবরকে ঘিরে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে। অনেক অভিভাবকও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফোন করেছেন। তাই আবাসিক হল খোলার তারিখ পরিবর্তন করা হয়েছে।’