আবাসিক হল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) আবাসিক হল থেকে গতকাল মঙ্গলবার দুপুরে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আকলিমা আক্তার (২০) ইনস্টিটিউটের কৃষি ডিপ্লোমা কোর্সের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। আকলিমার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর গ্রামে। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। আলামত দেখে পুলিশের প্রাথমিক ধারণা, আকলিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, ইনস্টিটিউটের বেগম রোকেয়া হলের তৃতীয় তলার ৩০১ নম্বর কক্ষে তিন সহপাঠীর সঙ্গে আকলিমা থাকতেন।