প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মতিহার থানার পুলিশ ককটেল দুটি উদ্ধার করে।জানা গেছে, গতকাল হলের ঝাড়ুদার অশোক কুমার হলের ড্রেন পরিষ্কার করতে আসেন। এ সময় তিনি হলের পশ্চিম ব্লকের ৬ নম্বর কক্ষের সামনে ফুলগাছের নিচে একটি কাগজের প্যাকেটে জড়ানো অবস্থায় ককটেলজাতীয় কিছু দেখতে পান। এরপর তিনি ওই হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত অবস্থায় ককটেল দুটি উদ্ধার করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ককটেল দুটি সেখানে কে বা কারা রেখেছিল, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট হল প্রশাসনকে বলা হয়েছে।