প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য জানান। মশিহুর রহমান বলেন, ‘১৯ মে বিকেল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। ২৭ মে সকাল নয়টায় পুনরায় হলগুলো খুলে দেওয়া হবে।’ তবে ২৭ মে শুক্রবার হওয়ায় ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ২৮ মে থেকে শুরু হবে বলে জানান তিনি।