আবাসিক হলে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি আবাসিক হলে গতকাল রোববার সকালে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, সকালে নতুন আবাসিক হলের বি-৪০৯ নম্বর কক্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামির ল্যাপটপ, ইন্টারনেট মডেম, মুঠোফোনসহ নগদ অর্থ চুরি হয়। এ সময় তাঁর কক্ষের আরেকজনের টাকাসহ মানিব্যাগ খোয়া যায়। হল কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে এভাবে চুরির ঘটনা ঘটছে বলে আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেন। নতুন হলের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা জানান, তাঁরা এ বিষয়ে সবাইকে নিয়ে কথা বলবেন।